
গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা ও কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী যে সম্মিলিত প্রচেষ্টা চলছে, তার ওপর সরাসরি আঘাত। যাঁরা এই কাজের মূল্য বোঝেন, তাঁদের সবার প্রতি আহ্বান, অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের অবশ্যই দরিদ্র নারীদের ব্যাংক, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।






































































































































































































































































































































