Bisswa Bangla

ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার

বিশ্ববাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভেতর থেকে রাতের আঁধারে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচগাও ইউনিয়নের বারইপাড়া গ্রামের মোল্লা বাড়ির আসিফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসিফ পূর্বে পাঁচগাও ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। স্থানটিতে চার লেন সড়কের কাজ চলমান থাকায় এ ঘটনায় চার লেন সড়ক নির্মাণ কাজের ঠিকাদার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

চাটখিল উপজেলা ছাত্রদলের নেতারা জানান, আসিফ এক সময় ছাত্রদল করলেও গত ১০ থেকে ১২ বছর যাবত তিনি দলে নিষ্ক্রিয় আছেন। তার বিরুদ্ধে প্রশাসন যেকোনো ব্যবস্থা গ্রহণ করলে ছাত্রদল প্রশাসনকে সহায়তা করবে। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এক্সকাভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই জায়গার ওপর দিয়ে চার লেন সড়কের কাজ চলমান রয়েছে। সরকারি জায়গা থেকে এভাবে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট, তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় একজন ফোন করে তাকে জানান, আসিফ নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ইউনিয়ন পরিষদের মাঠ থেকে মাটি কেটে সেখানে পুকুরের মতো গর্ত তৈরি করা হয়েছে। বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সরকারি জায়গা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফোর লেন সড়ক নির্মাণ কাজের ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৩আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৪‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৫প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৬ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৭সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৮পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ

সর্বাধিক পঠিত