Bisswa Bangla

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

বিশ্ববাংলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, তাহলে কেউ বাঁচতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

রাশেদ বলেন, ‘আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না। এজন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে। কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই। তলে তলে আপোষ হয়েছে একথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আশা করি জামায়াত এবং এনসিপি কোন শর্ত না দিয়ে, শর্তহীনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। যদি বিরোধীদল মনে করে শুধুমাত্র সরকারি দল বিপদে পড়বে, এটি ভুলে যাবেন। আমরা সবাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ কিন্তু নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপাতে গিয়েছে।’

বিরোধীদল বা সরকারি দল, কেউ আওয়ামী লীগের হাতে নিরাপদ না- এমন দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘শীর্ষ নেতৃবৃন্দকে এটি বুঝতে হবে, তাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। আমি জামায়াত-এনসিপিকে রাজপথে নামার আহ্বান করছি এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, রাজপথে নামার কারণে আপনারা কেউ জেল-জুলুমের শিকার হবেন না। আপনারা আমাদের ভাই, একসঙ্গে আমরা লড়াই সংগ্রাম করেছি, আবার প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে ওদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে।’

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত