
ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার
গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই জায়গার ওপর দিয়ে চার লেন সড়কের কাজ চলমান রয়েছে। সরকারি জায়গা থেকে এভাবে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট, তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।
















