Bisswa Bangla

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ এএম
বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন: রাশেদ খাঁন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কারও ফোন ধরছেন না এবং নিজের বাড়িতেও অবস্থান করছেন না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সাথে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছে না। শুরুতে তিনি কারও কল রিসিভ করছিলেন না। এখন তিনি নাম্বার বন্ধ করে রেখেছেন। এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই! কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না। তিনিও স্থানীয় সাংবাদিকদের ফোন ধরছেন না বলে জানতে পারলাম।

জামায়াতের নীরবতার সমালোচনা করে তিনি আরও যোগ করেন, সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!

এর আগে আমির হামজাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেন রাশেদ খাঁন। সেসব পোস্টে তিনি কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি তোলেন। শুধু তা-ই নয়, এই স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও আগে থেকেই জানতেন বলে দাবি করেন তিনি। মানচিত্রদেখুন

তবে রাশেদ খাঁনের এমন অভিযোগ এবং আমির হামজার বর্তমান অবস্থান নিয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সাংবাদিকরাও এ বিষয়ে সংসদ সদস্য কিংবা জেলা জামায়াত নেতৃত্বের কারও সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত