Bisswa Bangla

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন, সত্যি বলতে, সরকার আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। মনে হচ্ছে, সরকার দ্বিমুখী খেলা খেলছে—একদিকে সংসদে, অন্যদিকে গোপালগঞ্জে। আর সবাই যখন এই রাজনৈতিক খেলায় ব্যস্ত, তখন জনমানস থেকে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে। 

শনিবার (২১ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই খেলায় আমাদের ঘুঁটি হতে অস্বীকার করতে হবে। আমরা আমাদের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তাদের আত্মত্যাগ ভুলে যেতে পারি না, কিংবা রাজনৈতিক হিসাব-নিকাষের আড়ালে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে চাপা পড়তে দিতে পারি না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই কোনও খেলা ছিল না। আমাদের শহীদরা রাজনৈতিক দর-কষাকষির জন্য তাদের জীবন উৎসর্গ করেননি। গণতান্ত্রিক সংগ্রামের আগামী অধ্যায়ের জন্য আমাদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে। ন্যায়বিচারের লড়াই এখনও শেষ হয়নি। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে। 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৪‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৫প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৬ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৭সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৮পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ

সর্বাধিক পঠিত