Bisswa Bangla

পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

বিশ্ববাংলা ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার অভিযোগ, পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে তিনি (শেখ হাসিনা) স্ট্যান্টবাজি শুরু করেছেন। 

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্য স্ট্যান্টবাজি শুরু করেছেন। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হস্তান্তর করা ভারতের দায়িত্ব। কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে পাসপোর্ট বা এনআইডি ইস্যু করার আইনগত সুযোগ নেই।’ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। যেহেতু সে পালিয়ে গেছে, তাই তাকে ফিরিয়ে দিতে হবে ভারতকে।’

একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’


শেখ হাসিনার যদি দেশে ফেরার এত আগ্রহ থাকে তাহলে পালালেন কেন? এমন প্রশ্ন তোলেন রাশেদ খান। বলেন, ‘আমার কাছে মনে হয়, হাসিনা যদি বাংলাদেশে ফেরেন সেসময় যে জনরোষ সৃষ্টি হবে সেখান থেকে হাসিনাকে রক্ষা করা কঠিন হবে। এই ভয়ে হাসিনা বাংলাদেশে ফিরবেন না।’

যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে সরকার তার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশ্বাস দেন তিনি। 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত