Bisswa Bangla

শেখ হাসিনা নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
শেখ হাসিনা নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন। নিজের দলের লাশ চান তিনি।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই বিষয়ে কথা বলেন তিনি। সোহেল তাজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’

সোহেল তাজ লিখেন, ‘পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।’

তার ভাষায়, ‘ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন শেখ হাসিনা, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।’

সোহেল তাজের দাবি, ‘উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ-তিনি চান নিজের দলের লাশ। এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।’

সবশেষে সোহেল তাজ লিখেন, ‘এটাই একজন “সাইকোপ্যাথ”-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত