Bisswa Bangla

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে।

এ অবস্থায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস: সময় কমবে ৩ ঘণ্টা, ভাড়া কমবে ১ হাজার২টঙ্গীর শিক্ষার্থীকে চুমুর ঘটনায় শিক্ষকে নেওয়া হলো আদালতে, থানায় মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ৩‘সবগুলোকে যদি সত্য ও সঠিক বলে সমর্থন দিতে চান, তবে আপনার নিজেরই তো আর ঈমান থাকবে না’৪ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি৫ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস৬জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম৭রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদল সভাপতির৮মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক

সর্বাধিক পঠিত