Bisswa Bangla

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৮:৪৯ পিএম
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

এবারের পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান সরেজমিন পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এই তথ্য জানান। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুশৃঙ্খল প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করতে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি পৃথক গেটের ব্যবস্থা রাখা হয়েছে। নামাজের পাশাপাশি কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান প্রশাসক, যেখানে ঈদের দিন কোরবানির বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারঅপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার