Bisswa Bangla

চট্টগ্রাম বার এসোসিয়েশনে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স-এর আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬, ১১:০০ পিএম
চট্টগ্রাম বার এসোসিয়েশনে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স-এর আহ্বায়ক কমিটি গঠিত

আইনজীবীদের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)-এর চট্টগ্রাম বার এসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এই কমিটিতে অ্যাডভোকেট মোঃ শওকত হোসেন চৌধুরী এরশাদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোঃ সরওয়ার হামিদ পিয়ালকে সদস্য সচিব করা হয়েছে।

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স এর মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ এর সুপারিশক্রমে এবং আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মুহা. এরশাদুল বারী খন্দকার এর অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম খোকন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট সোহরাব মাহমুদ শিবলী (রানা), অ্যাডভোকেট মোঃ মোসাদ্দেকুল মাওলা, অ্যাডভোকেট দিলরুবা মালা, অ্যাডভোকেট শেখ সোহেল মাহমুদ রাসেল এবং অ্যাডভোকেট মুফিজুর রহমান চৌধুরী। 

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মুহিবুল্লাহ (মুহিব)। যুগ্ম সদস্য সচিব পদে আছেন অ্যাডভোকেট আব্বাস আলী খান, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আরমান আজাদ এবং অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ।

কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট নাসির আলী, এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট নাজমুল আনোয়ার রাব্বি, অ্যাডভোকেট আবু জাহিদ ও অ্যাডভোকেট মোঃ ফারুক। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাডভোকেট ইয়াছিন আরাফাত সাজ্জাদ, অ্যাডভোকেট মিজানুর রহমান সামি, অ্যাডভোকেট তানজিমুল আলম, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমানসহ মোট ২৪ জন আইনজীবী।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারঅপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার