Bisswa Bangla

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি
কঠিন চীবর দানোৎসবে একই মঞ্চে বিএনপি-জামায়াত, সম্প্রীতির বার্তা দিলেন রকি বড়ুয়া

গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়ে চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিএনপি ও জামায়াতকে এক মঞ্চে এনে সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত গড়লেন রকি বড়ুয়া। দ্বীর্ঘ কয়েক যুগের ইতিহাসে বৃহৎ রাজনৈতিক প্রতিপক্ষকে এই প্রথমবার শান্তিপূর্ণ ভাবে এক মঞ্চে দেখলেন লোহাগাড়াবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রধান অথিতি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান বিবিবিলা শান্তি বিহারের সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজার-এর প্রধান সম্পাদক রকি বড়ুয়া।

এর আগে সকালে ধর্মীয় আচার মেনে প্রথম পর্বে ধর্মদেশনা প্রদান করেন-ভদন্ত সুমিত্র মহাথেরো ও ভদন্ত রতনানন্দ মহাথেরো। ​ভোরের আলো ফুটতেই ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাজে ও পূজার সামগ্রী হাতে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। পুণ্যার্থীরা গ্রহণ করেন পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা। সারাদিন বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান ও চলে বিশেষ প্রার্থনা।

প্রধান অথিতির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাইছার লিংকন বলেন- সকল ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা সুদৃঢ় করে। তাই সরকার সকল ধর্মের ধর্মগুরুদের সম্মানার্থে চালু করেছেন সম্মানী ভাতা। শেখ মুজিব ২৫ মার্চ ভাঙা স্যুটকেস নিয়ে পালিয়েছিলেন। সে শিক্ষা তাঁর উত্তরসূরিও পেয়েছেন। তাই নেতাকর্মীদের ফেলে তাঁর মেয়েও পালিয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা এ দেশে আর আসতে পারবে না। জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনগণের সরকার, তাই বিএনপি আসলে দেশের উন্নয়ন হয়।

বিশেষ অথিতির বক্তব্যে স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার এমন উদ্যোগের প্রশংসা করে বলে- ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি মন্দিরের অবকাঠামো ও শ্মশানের জন্য অনুদান আশ্বাস দেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা জামান- জনগনণের প্রতি দ্বায়বদ্ধতা আছে বলেই আমরা জনগনের কাছে ফিরে আসি। ফ্যাসিস্টের পদাংক অনুসরণ করা যাবেনা। হাসিনার মতো যেনো দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়।

এছাড়াও অতিথির বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন এবং বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটি ও কেন্দ্রীয় বিএনপির গবেষণা ও মনিটরিং টিমের সদস্য ড. আমিরুল ইসলামসহ রাজনৈতিক ও বিহার কমিটির নেতৃবৃন্দ।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত