Bisswa Bangla

এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ
বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। তিনি শুধু একজন পাইলটই নন, বিমান চলাচল নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা বিষয়ক উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত।

রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা সুপারিশকৃত এবং নারীশক্তির আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।

একইদিন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর উত্তরেরও তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হয়েছেন খন্দকার খালেদা আক্তার, সদস্য সচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।

ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নবনিযুক্ত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তত করার নির্দেশনা দেয়া হয়েছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত