বিশ্ব ডায়াবেটিস দিবসে ডা. জাহাঙ্গীর কবিরের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ বার্তাকে সামনে রেখে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান JK Lifestyle। ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ধারণা, রোগের ঝুঁকি এবং জীবনযাত্রা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরাই ছিল এর মূল লক্ষ্য।
১৪ নভেম্বর সকাল ৬টায় রাজধানীর আফতাবনগরে র্যালির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার আয়োজন করা হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নির্ণয়ের HOMA-IR পরীক্ষায় বিশেষ ছাড়ের কুপন বিতরণ করা হয়। এ সময় ডা. জাহাঙ্গীর কবির উপস্থিত থেকে মানুষকে ডায়াবেটিসের ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে তিনি টাইপ-২ ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স ও সুস্থ জীবনযাপন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এ ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তির ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি রোজা ও অটোফেজি নিয়েও আলোচনা করেন।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
