Bisswa Bangla

ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম
ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলি উপকূলে একের পর এক ১২টি ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে তিরেনিয়ান সাগরে সবচেয়ে শক্তিশালী কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫। বাকি ১১টি ভূমিকম্পের মাত্রা ছিল ৩-এর বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভূমিকম্পের পর সিসিলির পালেরমো ও মেসিনা এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ট্রাপানির একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।

সূত্র: দ্য সান

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১টঙ্গীর শিক্ষার্থীকে চুমুর ঘটনায় শিক্ষকে নেওয়া হলো আদালতে, থানায় মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ২‘সবগুলোকে যদি সত্য ও সঠিক বলে সমর্থন দিতে চান, তবে আপনার নিজেরই তো আর ঈমান থাকবে না’৩ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস৪জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম৫রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদল সভাপতির৬মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক৭‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ৮রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশ ছিল নীরব, অভিযোগের তীর নারী এমপির দিকে

সর্বাধিক পঠিত