Bisswa Bangla

তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই —পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই —পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

আল্লাহ বাঁচাইছে কিছুদিনের ভিতরে প্ল্যান ছিল নিজের সব থেকে পছন্দের বাইকটা নিব। কিন্তু তেলের দাম শুনে এখন আর ইচ্ছা করতেছে না’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দিয়ে বহিষ্কার হয়েছেন তজুমদ্দিনের এক ছাত্র দল নেতা। ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে এ ঘটনায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নাঈম দাবি করে বলেন, বহিষ্কারের আগে তাকে কোনো ধরনের নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়নি। ছাত্রদলের গঠনতন্ত্র না মেনে এবং নোটিশ ছাড়াই কেবল তেলের দাম বৃদ্ধির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

গঠনতন্ত্র মেনে উপজেলা ছাত্রদল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমাদের স্বাক্ষরেই ওই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে, সে হিসেবে আমরা তাকে বহিষ্কার করতে পারি। তা ছাড়া জেলা কমিটির মৌখিক অনুমতি নিয়েই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।’

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারজাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা