Bisswa Bangla

রোনালদোর আরও একটি কান্নার রাত

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ০৬:১৬ এএম
রোনালদোর আরও একটি কান্নার রাত

শনিবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ার সময় ক্রিস্টিয়ানো রোনালদোর পা যেন আর চলছিল না, খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাগআউটের বেঞ্চে গিয়ে বসে পড়লেন এবং ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত যা দেখে যেকোনো ফুটবলপ্রেমীর বুক ভারী হয়ে যাবে, রোনালদো কাঁদছেন। হাত দিয়ে চোখ মুছছেন, কেউ এসে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সেই কান্না থামছে না। আল নাসরের এক স্টাফ পিঠ চাপড়াতে এগিয়ে গেলেও তাঁর দিকে ফিরেও তাকালেন না পর্তুগিজ তারকা।

পুরো ম্যাচের পরিসংখ্যান বল দখল, শট এবং সুযোগ সৃষ্টি সব দিক থেকেই আল নাসর এগিয়ে ছিল, কিন্তু ৩০তম মিনিটে ডেনিজ হুমেটের একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই টুর্নামেন্টের শিরোপা চলে যায় গাম্বা ওসাকার ঘরে। সৌদি ক্লাবটি সুযোগ তৈরি করেছে, চাপ দিয়েছে, কিন্তু গোলের মুখটা একবারও খুলতে পারেনি। বাকি দলের কয়েকজন রেফারির শেষ বাঁশির পর জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইলেন, যেন বিশ্বাসই হচ্ছে না।

রোনালদোর ক্যারিয়ারে ট্রফি আর রেকর্ডের ভার অনেক ভারী, কিন্তু বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বড় শিরোপার ক্ষুধাটাও যে কমেনি তা এই কান্নাই বলে দেয়। সৌদি আরবে এসে তিনি যে স্বপ্ন নিয়ে মাঠে নামেন প্রতিটি রাতে, আরেকটি রাতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত