Bisswa Bangla

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ০৯:২৩ পিএম
১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

বিশ্বের এই সময়ের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই তারকা ফুটবলার ২০১৬ সাল থেকে দীর্ঘ ১০ বছর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আছেন। এই ১০ বছরে তারা ২ সন্তানের বাবা-মা। দীর্ঘদিন এক সঙ্গে থাকার পর এবার বান্ধবী জর্জিনাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।

রোনালদোর মোট পাঁচ সন্তান। তাদের দুই জনের মা জর্জিনা। রোনালদো-জর্জিনার সঙ্গেই থাকে পাঁচ সন্তান। তাদের সুখের সংসার এবার পূর্ণতা পেতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিয়ে হতে পারে। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে পারেন সিআর সেভেন এবং জর্জিনা।

স্পেনের পত্রিকা ‘হোলা’র প্রতিবেদন অনুযায়ী, রোনালদো-জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। যদিও তারা নিজেরা এ ব্যাপারে কিছু জানাননি।

গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো। সমাজমাধ্যমে প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান জর্জিনা। রোনালদোর উপহার দেওয়া বহুমূল্য হীরের আংটির ছবিও ভালো করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যেতে পারব।’

বিশ্বকাপের মাঝে স্পেনের পত্রিকাটির প্রতিবেদন নিয়ে মুখ না খুললেও প্রতিবাদও করেননি রোনালদো বা জর্জিনা। তাতে মনে করা হচ্ছে, প্রতিবেদনের দাবি সম্পূর্ণ ভুল নয়। 

ফুটবল ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে চলে আসা ৪১ বছরের পর্তুগিজ তারকা হয়তো এবার সত্যিই বিয়ে করবেন। ‘হোলা’র প্রতিবেদন নতুন উন্মাদনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যেও।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারঅপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার