Bisswa Bangla

১৬০ কোটির কাজ ২০১ কোটিতে! জাইকা প্রকল্পের টেন্ডারে অনিয়মের অভিযোগ ড. তারিকুলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ০৭:০৯ এএম
১৬০ কোটির কাজ ২০১ কোটিতে! জাইকা প্রকল্পের টেন্ডারে অনিয়মের অভিযোগ ড. তারিকুলের বিরুদ্ধে
প্রকল্পটির প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন ড. তারিকুল ইসলাম।

জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত দরপত্রে জাপানের ERBIS Engineering Co. Ltd., Tokyo অংশগ্রহণ করে। প্রকল্পটির প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন ড. তারিকুল ইসলাম।

অভিযোগের কেন্দ্রে রয়েছে দুই দরপত্রের বড় আর্থিক ব্যবধান। সূত্রের ভাষ্য অনুযায়ী, একই প্রকল্পে ফুজির দরপত্র মূল্য ছিল প্রায় ১৬০ কোটি টাকা। অন্যদিকে ERBIS-এর ক্যাননভিত্তিক প্রস্তাবের মূল্য প্রায় ২০১ কোটি টাকা। ব্যবধান দাঁড়ায় প্রায় ৪১ কোটি টাকা। সূত্রের অভিযোগ, এত বড় ব্যবধান থাকার পরও বেশি মূল্যের প্রস্তাবকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। এর পক্ষে নানা তথ্য ও প্রমাণ তাদের হাতে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

সূত্রগুলো আরও বলছে, আফতাব নামের এক ব্যক্তিকে কাজ পাইয়ে দিতে প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে। তাকে বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের দাবি, এই প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে।

একাধিক সূত্রের ভাষ্য, কাজ পাইয়ে দেওয়ার এই প্রক্রিয়ায় আর্থিক লেনদেন হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত বিদেশি ঋণের প্রকল্পে এমন লেনদেনের অভিযোগ প্রকল্পের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছে।

সূত্রমতে, বিষয়টি ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ের নজরে এসেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, জনস্বার্থ ও রাষ্ট্রীয় অর্থের সুরক্ষায় পুরো টেন্ডার প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশা করছেন।

তারা জোর দিয়ে বলছেন, কোনো রাজনৈতিক প্রভাব বা অনিয়মের সুযোগ না রেখে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার নিশ্চিত করা জরুরি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা তদন্তের ঘোষণা এখনো প্রকাশ্যে আসেনি। সূত্র: বার্তা বাজার

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত