Bisswa Bangla

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন ২০২৬, ১২:১৯ এএম
লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক হামলার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু আলোচনা প্রক্রিয়া স্থগিত করবে না, বরং সরাসরি শত্রুপক্ষের মোকাবিলায় নামবে।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমরা শুধু আলোচনার পথ বন্ধ করব না, বরং শত্রুর সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘাতে জড়াব।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, দুই দেশই যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। তার অভিযোগ, লেবানন-সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে তারা কেবল শক্তির ভাষাই বোঝে।
গালিবাফ বলেন, তারা যুদ্ধবিরতি মানতে চায় না, সংলাপেও বিশ্বাস করে না। লেবানন ইস্যুতে চুক্তি লঙ্ঘন এবং নৌ অবরোধ আরোপের মাধ্যমে তারা দেখিয়েছে যে তাদের কাছে শক্তিই একমাত্র ভাষা।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও দাবি করেন, ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে।

তার মতে, ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং জায়নবাদী শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আজ অঞ্চলজুড়ে আমেরিকা ও ওই শাসনের ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

গালিবাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতায় ইরানের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গালিবাফের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লেবানন পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে। সূত্র : আল জাজিরা

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা