Bisswa Bangla

সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা

বিশ্ববাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ তাকে ফাঁসাতে রাতে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা হাতে নিয়েছে বলে নিজের পোস্টে সতর্কবার্তা দিয়েছেন তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এই বার্তা পোস্ট করেন আত্মগোপনে থাকা এই সন্ত্রাসী।

নিজের পোস্টে রায়হান আলম দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী গ্রুপ তাকে বড় কোনো অপরাধে ফাঁসানোর জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি লেখেন, ‘ইতোমধ্যে আমি বিশেষ মাধ্যমে জানতে পেরেছি আমার প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, রাতে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে থেকে দুজনকে মারতে হবে। এই ঘটনা ঘটানো হতে পারে হয় নোয়ান বাগিচা, না হয় পূর্ব রাউজান এলাকায়।’

নির্দিষ্ট করে তিনি অভিযোগ তুলে আরও লিখেন, ‘আজিজ নামের এক ব্যক্তি ও ডাকাত গ্রুপ মিলে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এছাড়া, তারা আমার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে এবং আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলে সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিচ্ছে।’

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টটি আমাদের নজরে এসেছে। পুলিশের রাতের টহল ও গোয়েন্দা নজরদারি রাউজানের সর্বত্র জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।

উল্লেখ্য, হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের ১৫টি মামলার আসামি রায়হান। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন তিনি। আবার চাঁদা না পেলে গুলিও করছেন তার সহযোগীরা। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী এই রায়হান। তবে সম্প্রতি তার নাম ব্যবহার করে কিছু ‘ছিঁচকে সন্ত্রাসী’ চাঁদা দাবি করছেন বলে অভিযোগ রায়হানের।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনা