Bisswa Bangla

১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারে

বিশ্ববাংলা ডেস্ক
১ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে
ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় ফাস্ট গ্রুপের সিইও ও হাফিজ  আহমেদের ছেলে আব্দুল্লাহ আল রাফের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার অনুযায়ী, ফাস্ট টেপস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড ও ফাস্ট কর্পোরেশন (প্রা.) লিমিটেড আর্থিক সংকট, ধারাবাহিক ব্যবসায়িক মন্দা ও ব্যাংক ঋণের চাপে পড়লে প্রতিষ্ঠান দুটির মালিক হাফিজ আহমেদ ও সাইফুন নাহার মাহেনু ব্যবসায়িক অংশীদার হিসেবে মনিরুল ইসলামের নিকট আর্থিক সহায়তা চান। তাদের আশ্বাসের ভিত্তিতে মনিরুল ইসলাম মোট ৮ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬৭ টাকা বিনিয়োগ করেন। এর বিপরীতে ফাস্ট টেপস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে ২০ শতাংশ এবং ফাস্ট কর্পোরেশন (প্রা.) লিমিটেডে ৬০ শতাংশ শেয়ার প্রদান ও বিনিয়োগের মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে কোনো শেয়ার বা মুনাফা প্রদান না করে বিনিয়োগকৃত অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়।

এছাড়া ৫৪ শতাংশ জমি বিক্রয়ের নামে সম্পাদিত বায়না চুক্তির আওতায় ৩০ লাখ টাকা গ্রহণ করেও জমি রেজিস্ট্রি না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। মামলায় দাবি করা হয়, বিনিয়োগের মূলধন এবং প্রতিশ্রুত বিনিয়োগ মুনাফাসহ মোট ১৫ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৫৬৭ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। 

বাদীর অভিযোগ, ২০২৩ সালের ১৩ মার্চ তিনি পাওনা অর্থ ফেরত চাইতে মতিঝিলে আসামিদের বাসভবনে গেলে তাকে জানিয়ে দেওয়া হয় যে, কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। পরবর্তীতে গত বছরের ২৭ এপ্রিল তিনি আসামিদের প্রতিষ্ঠানে গিয়েও একই ধরনের প্রত্যাখ্যানের সম্মুখীন হন। মামলায় অভিযুক্ত করা হয় হাফিজ আহমেদ, সাইফুন নাহার মাহেনু, আব্দুল্লাহ আল রাফে, নাসির আহমেদ জার্জিস, ফাবিহা জাহিন রাইদা ও সাইমা সাদিয়াকে। তাদের মধ্যে হাফিজ আহমেদ ও সাইফুন নাহার বর্তমানে পলাতক রয়েছেন।

১ লা জুলাই ২০২৬ বুধবার মামলাটি শুনানির জন্য নির্ধারিত ছিল। এদিন আব্দুল্লাহ আল রাফে, ফাবিহা জাহিন রাইদা, সাইমা সাদিয়া ও নাসির আহমেদ জার্জিস স্থায়ী জামিনের আবেদন করেন। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রিয়াসাত আযমী। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ আব্দুল্লাহ আল রাফেসহ আসামিদের জামিন বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আব্দুল্লাহ আল রাফের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে ফাবিহা জাহিন রাইদা, সাইমা সাদিয়া ও নাসির আহমেদ জার্জিসের জামিন বহাল রাখেন।

উল্লেখ্য, মামলাটির তদন্ত শেষে গত ৩১ মে, ২০২৬ মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে বাদীর প্রকৃত বিনিয়োগ ও প্রাপ্য মুনাফার পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ ০১ হাজার ৯৩৬ টাকা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা: আমির খসরু১৬০ কোটির কাজ ২০১ কোটিতে! জাইকা প্রকল্পের টেন্ডারে অনিয়মের অভিযোগ ড. তারিকুলের বিরুদ্ধেBeyond Outsourcing: How Betopia Is Building Bangladesh’s Next Global Enterprise AI Companyনাম-রেজিস্ট্রেশন মিলিয়ে ভুয়া সনদ, প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রিয়াজের বিরুদ্ধেবন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে ফিরলে শেখ হাসিনার ফাঁ সির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলামবিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীরস্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারিকাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক এসপি ইমন