Bisswa Bangla

শাহজালাল মাজারে এবার ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল বিদেশি মুদ্রাও

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম
শাহজালাল মাজারে এবার ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল বিদেশি মুদ্রাও

সিসিক প্রশাসক জানান, নগদ টাকা ছাড়াও দানবাক্সে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা পাওয়া গেছে। এছাড়া বিদেশি মুদ্রার মধ্যে ৩১.১১ পাউন্ড, ৩২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, সৌদির ৭০ রিয়াল, মালয়েশিয়ার ৮৩ রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, নেপালের ১০০ রুপি, ওমানের ১০০০ বায়সা, আরব আমিরাতের ৬৪ দিরাম, ইরাকের ২৫০ দিনার, তুর্কির ৯০ লিরা, ভিয়েতনামের ১০০০ ডং, জাপানের ১০০০ ইয়েন, কাতারের ১১২ রিয়াল, লেবাননের ১০ পাউন্ড, মিসরের ১০ পাউন্ড, ৪০ ইউরো, বাহরাইনের ১ পয়সা, কানাডিয়ান ১ ডলার। নজরানা হিসেবে গরু-ছাগল, হাঁস-মুরগি পাওয়া গেছে।

অর্থ ও অন্যান্য সামগ্রী গণনাকালে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। খুব শিগগিরই একটি নতুন নীতিমালা নির্ধারণ করে দেয়া হবে এবং পরবর্তীতে সেই নীতিমালার আলোকেই মাজারের আয়-ব্যয় ও টাকা গণনা পরিচালিত হবে।

প্রসঙ্গত, মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে চলতি বছরের ১৮ জুন প্রথম দানবাক্সে সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন করে জেলা প্রশাসন। পরে ২২ জুন প্রথম দফায় ১৭ লাখ ৫৪৯ টাকা এবং ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। আজ ৩য় দফায় সর্বোচ্চ পরিমাণ অর্থ ও বিদেশি মুদ্রা পাওয়া গেল।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি