Bisswa Bangla

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২৬, ০২:০৬ পিএম
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা
প্রতীকী ছবি

আবারও খেলাপি ঋণ বেড়েছে। গত তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য মিলেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। মার্চ শেষে দেশে মোট খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। গত তিন মাসে খেলাপির হার বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপির হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে মার্চে দেশে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। এ সময়ে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকায়। মার্চে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন হলেও মূলত সুদ বেড়ে মোট ঋণ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে নীতি সহায়তার মাধ্যমে দীর্ঘদিন ধরেই খেলাপিদের ঋণ পূনঃতফসিল ও পূনর্গঠনের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক প্রার্থী তাদের খেলাপি ঋণ পুনঃতফসিল করে নিয়েছেন।

এরপরও খেলাপি ঋণ বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘খেলাপি ঋণ আদায় যেই পরিমাণে হওয়ার কথা ছিল সেই মাত্রায় হয়নি। একই সময়ে খেলাপি ঋণের সুদ যুক্ত হয়ে পরিমান আরো বেড়েছে।’

‘নীতি সহায়তার মাধ্যমে যারা ঋণ পুনঃতফসিল করেছে তারা দুই বছরের গ্রেস পিরিয়ড নিয়েছে। যেই কারণে এখন আদায় হচ্ছেনা। দুই বছর পার হলে আদায়ের গতি ও পরিমাণ বাড়বে। একইভাবে নির্বাচনের আগে যারা ঋণ রিশিডিউল করেছে তারাও মাত্র ২% শতাংশ ডাউনপেমেন্ট জমা দিয়েছে’, বলেন আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ ছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে। তখন মোট ঋণের প্রায় ৩৬ শতাংশ খেলাপি হয়ে পড়েছিল। টাকার অঙ্কে যা ছয় লাখ ৪৪ হাজার কোটি।

বিশেষ নীতি সহায়তার আওতায় বেশ কিছু বড় অংকের ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন করে দেওয়ার মাধ্যমে গত ডিসেম্বের শেষে খেলাপি ঋণ কমিয়ে আনা হয়। পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকায়। এর তিন মাসের ব্যবধানেই খেলাপি ঋণের পরিমাণ ফের বাড়ল।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত