Bisswa Bangla

ট্রাম্প কেন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন

নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৬, ১১:৫৭ পিএম
ট্রাম্প কেন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন

ইরানের সঙ্গে আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হওয়ায় কথা বলে হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্পের এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কীভাবে উদ্যোগটি পরিচালিত হবে, তার রূপরেখা তুলে ধরেছিলেন।

হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ ও ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালিটি পার হতে সহায়তা করতে গত সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করেছিল মার্কিন সামরিক বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরুর পর তেহরান জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কার্যত বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বেড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি, নৌ অবরোধ সম্পূর্ণভাবে বহাল থাকবে। তবে “প্রজেক্ট ফ্রিডম” স্বল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে, যাতে একটি চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব হয় কি না, তা দেখা যায়।’

ট্রাম্পের এ ঘোষণার পর আজ বুধবার সকাল পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে ট্রাম্পের এই পোস্টের কিছুক্ষণ পরই মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়। দুই মাস আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। তার পর থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সীমা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

চুক্তির বিষয়ে কী অগ্রগতি হয়েছে বা এই স্থগিতাদেশ কত সময় ধরে স্থায়ী হবে—এসব নিয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া মেলেনি।

 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

চেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়াইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারিকাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক এসপি ইমনইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধামে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর আহ্বান, স্বৈরাচার বিদায়ের পর দেশ গড়ার সময়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা