Bisswa Bangla

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম
চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৮
নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে একজন এবং একটি প্রাইভেট হাসপাতালে আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিহতদের মধ্যে সাত জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর সানী জলদাশ (২২), পলাশ জলদাশ (২৭), মুনছুর আলী (৪০), নাসির উদ্দিন (৩৮), জামালপুরের হাবীবুর রহমান, গাইবান্ধার খোকন ও আব্দুল আমীল রানা। এদের মধ্যে মনসুর আলী ও নাসির উদ্দিন সহোদর বলে জানা গেছে। তারা সবাই কারখানাটির শ্রমিক।


প্রত্যক্ষদর্শীরা জানায়, শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা কাজ করছিলেন। মেশিন দিয়ে গ্যাসের সিলিন্ডার কাটার সময়, গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তারা। এরপর আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরো তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজভাঙা শিল্পের সংগঠন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন।

 
ইয়ার্ড মালিক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, আহত ক্ষতিগ্রস্তদের উন্নত চিকিৎসা ও নিহতের পরিবারকে সরকারি বিধি ছাড়াও সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘটনার পর নিহত ও আহতদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


তিনি বলেন, ‘নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার। ইতিমধ্যে মালিক পক্ষ ১০ লাখ টাকা করে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকার একটি তদন্ত কমিটি গঠন করছে। কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা২৪ ঘণ্টার মধ্যেই বালুঘাটের কর্মচারীকে মারধর করা সেই ইউএনওকে বদলিমেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগে যুবক আটকনোয়াখালী সিটি করপোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিজমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্তদুর্নীতির মাস্টারমাইন্ড টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুল হক, ১৩ বছরের রাম রাজত্বআমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি