Bisswa Bangla

স্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমান

সিদ্ধার্থ দে
৬ মে ২০২৬, ১১:৫৩ এএম
স্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা Dr. Shafiqur Rahman বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে দেশের মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি।

 

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ জামায়াত ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার।

 

ড. শফিকুর রহমান উল্লেখ করেন, ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লাখো মানুষ রক্ত ও ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করেছে। তবে স্বাধীনতার ৫০ বছরে দেশের মানুষের বহু প্রত্যাশা পূরণ হয়নি।[এখানে কিল্ক করে বিশ্ববাংলা ফেইসবুক পেজ ফলো করুন]

 

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্তি লাভ করেছে। দেশব্যাপী ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। ড. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, এমন পরিস্থিতিতে কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করবে না।

 

তিনি আরও বলেন, দেশে মানুষ ভীতি-মুক্ত পরিবেশে চলাচল করতে পারবে, স্বাধীনভাবে কথা বলবে, কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। নাগরিকরা জানমাল ও মর্যাদার নিরাপত্তা ভোগ করবে, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি দূর হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখ-শান্তিতে বসবাস করতে পারবে।[এখানে কিল্ক করে বিশ্ববাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন]

 

ড. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি সতর্ক করেন, জনগণ সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা মেনে নেবে না।

 

তিনি স্মরণ করেন, মহান স্বাধীনতার জন্য ত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের, ২০২৪ সালের জুলাইয়ের গণ-আন্দোলনের শহীদদের এবং আহত ও পঙ্গুত্বগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

ড. শফিকুর রহমান বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলমান এবং মানবতা হুমকির মুখে। এ সংকটময় সময়ে তিনি দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়াযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করে পুনর্নেগোশিয়েশনের পথে হাঁটবে সরকারদলের লোক অপরাধ করলে সাধারণের চেয়ে ১০ গুণ কঠোর আইন, হুঁশিয়ারি প্রতিমন্ত্রী মীর হেলালেরসীমান্তে কাঁটাতার ও হত্যা বজায় রেখে কারো সাথে বন্ধুত্ব সম্ভব না: নাহিদ ইসলামরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্নভারতের কাঁটাতার নিয়ে বাংলাদেশ কূটনৈতিক পথেই হাঁটবে, পুশইন ঠেকাতে সতর্ক বিজিবিদুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের মত পরিণতি হবে : খায়রুল কবির

সর্বাধিক পঠিত

ইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারিযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়াকাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক এসপি ইমনমে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর আহ্বান, স্বৈরাচার বিদায়ের পর দেশ গড়ার সময়৩০ জুনের মধ্যে খাজনা না দিলে সুদসহ গুনতে হবে — ঘরে বসেই মিটিয়ে দিন অনলাইনেআহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমিরবালিশ ৮০ হাজার, পদ্মা সেতুতে ৫৬ হাজার কোটি — মেগা প্রকল্পের ঋণের বোঝা ২০ কোটি মানুষের ঘাড়ে: প্রধানমন্ত্রীইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ