Bisswa Bangla

মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগে যুবক আটক

বিশ্ববাংলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম
মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগে যুবক আটক
ছবি : ভিডিও থেকে নেওয়া।

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে মেট্রো স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লা জেলার সদর থানার শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক বলে জানা যায়। অপরদিকে ভুক্তভোগী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, মেট্রো স্টেশন থেকে নামার সময় সিঁড়িতে গোপনে ওই দুই তরুণীর ভিডিও ধারণ করছিলেন রঞ্জিত।


বিষয়টি তরুণীদের নজরে পড়লে তারা প্রতিবাদ করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।  এ সময় অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনে ওই দুই তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী এক তরুণী বলেন, ‘সিঁড়ি দিয়ে নামার সময় তিনি আমাদের সামনে চলে যান এবং মোবাইল বের করে পেছনে ধরে আমাদের হাঁটার মুভমেন্ট ভিডিও করছেন।


পরে তাকে ফোন দেখাতে বললে সে ফোনে ব্যক্তিগত ছবি আছে বলে দেখাতে অস্বীকৃতি জানায়। পরে তার ফোন চেক করা হলে দেখা যায় তিনি অন্য একটি অ্যাপ দিয়ে ভিডিও করছেন। তার ফোনে মিনিমাম ১০০ মেয়ের ব্যাকসাইডের ভিডিও ও হাঁটার ভিডিও রয়েছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত