Bisswa Bangla

নোয়াখালী সিটি করপোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম
নোয়াখালী সিটি করপোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

নোয়াখালী সিটি করপোরেশন’ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা মো. মাসুদ পারভেজের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্রটি জমা দেন। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর প্রশাসনিক সদর দপ্তর মাইজদীতে অবস্থিত। প্রস্তাবিত নোয়াখালী সিটি করপোরেশনের নির্ধারিত আয়তন ৫৭.৬৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৮৭৯ জন। নোয়াখালী ও চৌমুহনী পৌরসভার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার, যা ফোরলেন সড়কের মাধ্যমে যুক্ত। এই অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যার হাসপাতাল, বিসিক শিল্প নগরী, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ গুরুত্বপূর্ণ অনেক শিল্পকারখানা ও স্থাপনা রয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, গত ১ মার্চ (২০২৬) জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রয়োজনীয় তথ্য প্রেরণ করেছেন। দলমত নির্বিশেষে নোয়াখালীর সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি এটি। নোয়াখালী পৌরসভা, কাদির হানিফ ইউনিয়ন, নোয়ান্নই ইউনিয়নের একাংশ, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাকে একত্রিত করে সিটি করপোরেশন বাস্তবায়ন করা হলে জেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি