এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরায় - ৪ আসনের সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে রাজধানীর শের-ই বাংলানগর থানায় নেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদেরকে নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মরিয়ম খাতুনের মরদেহও।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্তের স্বার্থে সাতক্ষীরায় - ৪ আসনের সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় জিঙ্গাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
