Bisswa Bangla

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের  বৈঠক করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন প্রতিমন্ত্রী।

 স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই। নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি বলেন, নির্বাচন কমিশন আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কি না। 

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যদি মনে করে; তাহলে আইনটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠালে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। জামায়াত যদি সরকারের ওপর দায় চাপায় তা গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া