Bisswa Bangla

মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর আহ্বান, স্বৈরাচার বিদায়ের পর দেশ গড়ার সময়

বিশ্ববাংলা ডেস্ক
৬ মে ২০২৬, ১২:০৭ পিএম
মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর আহ্বান, স্বৈরাচার বিদায়ের পর দেশ গড়ার সময়

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন সময় শ্রমিকসহ সব শ্রেণির মানুষকে নিয়ে দেশ গড়ার।

 

শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী ও পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কলকারখানা চালুর দাবি সরকারের কাছে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মহীন শ্রমিকদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। [এখানে কিল্ক করে বিশ্ববাংলা ফেইসবুক পেজ ফলো করুন]

 

তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক বেকার যুবক রয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য অভ্যন্তরীণ উদ্যোগের পাশাপাশি বিদেশেও কাজের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে।

 

তারেক রহমান বলেন, শ্রমিক ও কৃষকের উন্নতি দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত হলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। [এখানে কিল্ক করে বিশ্ববাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন]

 

রাজধানীর হকারদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সড়কে অনিয়ন্ত্রিত হকার কার্যক্রমের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। তাই তাদের সরানো হয়েছে। তবে তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, পর্যায়ক্রমে হকারদের পুনর্বাসন করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন এবং নগরজীবনে শৃঙ্খলা বজায় থাকে।

 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি