Bisswa Bangla

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ভূমি মন্ত্রীকে দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারি মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, "স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।”

গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমি মন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূণ্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১টঙ্গীর শিক্ষার্থীকে চুমুর ঘটনায় শিক্ষকে নেওয়া হলো আদালতে, থানায় মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ২‘সবগুলোকে যদি সত্য ও সঠিক বলে সমর্থন দিতে চান, তবে আপনার নিজেরই তো আর ঈমান থাকবে না’৩ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি৪জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম৫রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদল সভাপতির৬মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক৭‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ৮রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশ ছিল নীরব, অভিযোগের তীর নারী এমপির দিকে

সর্বাধিক পঠিত