Bisswa Bangla

যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আন্দোলন করে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আন্দোলন করে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীরা গিনিপিগ নয়, তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, বিদেশে পড়াশোনা করে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, শিক্ষামন্ত্রী ‘নকল আর চলবে না’ বলে স্ট্যান্টবাজি করছেন। অথচ বন্যার পানিতে ডুবে থাকা অবস্থায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে এবং প্রশ্নপত্রে ভুল থাকার পরও সরকার দুঃখ প্রকাশ করেনি। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলা হয়েছে।

বন্যাকবলিত খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীর দুর্গত মানুষের কাছে এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি বলেও অভিযোগ করেন তিনি। পথসভায় তিনি সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থনের ঘোষণা দেন। 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্তদুর্নীতির মাস্টারমাইন্ড টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুল হক, ১৩ বছরের রাম রাজত্বআমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানাভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, জবাব দেয়নি হাইকমিশনহাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন: রাশেদ খানসম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ; বললেন- ‘আমি সাধু নই’মেট্রোরেলে ৭৩০ ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড, পিয়ারে মিলেছে ফাটল

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি