কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের আরেকটি রাজ্যে

ঈদুল আজহার আগেই ভারতের উত্তর প্রদেশে মুসলিমদের ধর্মীয় আচার পালনে কড়া বিধিনিষেধ জারি করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার (২৫ মে) ভিডিও কনফারেন্সে উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বৈঠক থেকে জেলা প্রশাসনগুলোকে সরাসরি নির্দেশ দিয়ে তিনি জানান, কোনোভাবেই জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না এবং নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে থাকবে 'জিরো টলারেন্স' নীতি। কোরবানি কেবল নির্ধারিত স্থানেই সীমাবদ্ধ রাখতে হবে এবং এই উৎসবকে কেন্দ্র করে নতুন কোনো প্রথা চালু করা যাবে না বলেও স্পষ্ট করে দেন আদিত্যনাথ। একইসঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য রাস্তা অবরোধের কোনো অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি।
নির্দেশনার পরিধি কেবল কোরবানি ও নামাজেই সীমিত থাকেনি। কোরবানির পর বর্জ্য অপসারণ, অবৈধ মাংস বিক্রি বন্ধ এবং বেআইনি কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ কসাইখানাগুলোকে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে পশু না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে। উৎসবকালীন সময়ে নিরাপত্তা, স্যানিটেশন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ এবং ধর্মীয় স্থানগুলোতে নিয়মিত পায়ে হেঁটে টহল দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
