Bisswa Bangla

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

বিশ্ববাংলা ডেস্ক
১২ মে ২০২৬, ০৫:০০ পিএম
ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

বিশ্ব বাংলা ডেস্ক :  ১৮৯০ সালের রেলওয়ে আইনে নারীদের জন্য আলাদা কামরার বিধান থাকলেও গত ১৩৫ বছরেও সেটি বাস্তবায়ন হয়নি, আর সেই ব্যর্থতার জবাব দিতে এবার মাঠে নামতে হয়েছে হাইকোর্টকে। মঙ্গলবার (১২ মে) ঢাকায় হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসন্ন ঈদুল আজহায় যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন। ২০২১ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীনের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেছিলেন এবং সেই রুলের শুনানিতে সম্পূরক আবেদনের ভিত্তিতে এই আদেশ আসে।

রেলওয়ে আইনের ৬৪ ধারায় স্পষ্ট বলা আছে, প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকতে হবে এবং ৫০ মাইলের বেশি পথের ট্রেনে সেই কামরার সঙ্গে আলাদা শৌচাগারও সংযুক্ত থাকতে হবে। একই আইনের ১১৯ ধারায় বিনা অনুমতিতে ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে। অথচ এতগুলো সুস্পষ্ট আইনি বিধান থাকার পরও বাংলাদেশ রেলওয়ে দশকের পর দশক সেটি কার্যকর করেনি। আইনজীবী আজমল হোসেন খোকন জানান, একা ট্রেনে ভ্রমণ করতে চাওয়া নারীদের শতশত পুরুষের ভিড় ঠেলে কামরায় ঢুকে আসনে পৌঁছানো যেমন কষ্টকর, রাতের যাত্রায় নিরাপত্তাহীনতার ভয় তার চেয়েও বেশি।

আলাদা কামরা বরাদ্দ হলে নারীরা দিনে বা রাতে নির্দ্বিধায় উঠে বসতে পারবেন, প্রয়োজনে নামাজও আদায় করতে পারবেন বলে আদালতে যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। হাইকোর্টের এই আদেশ ঈদের যাত্রায় লক্ষ লক্ষ নারী যাত্রীর জন্য স্বস্তির খবর, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, আদালতের নির্দেশ না এলে দেড়শো বছরের পুরনো আইনটি কি আরও দেড়শো বছরেও ফাইলের ভেতরেই ঘুমাত?

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত