Bisswa Bangla

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

বিশ্ববাংলা ডেস্ক
৮ মে ২০২৬, ১১:২৩ পিএম
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

লেবাননের দক্ষিণাঞ্চলের হাবুশ শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, শহরটির একটি সড়কে চলন্ত পিকআপ ভ্যান লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আল–জাজিরার খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে।

 

তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে ইরানের পক্ষ থেকে এ হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

 

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় লেবানন-ইসরায়েল সীমান্ত পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট উত্তেজনা নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা