Bisswa Bangla

পানি সম্পদমন্ত্রীর আগমনে নদীভাঙন রোধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ০৯:৩৪ পিএম
পানি সম্পদমন্ত্রীর আগমনে নদীভাঙন রোধে মানববন্ধন

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আগমনকে সামনে রেখে রোববার দুপুরে নোয়াখালীর সেলিম বাজার এলাকায় মেঘনা নদীর ভাঙন প্রতিরোধ ও ব্লক নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সুবর্ণচরের কাটাখালি ঘাট এলাকা থেকে ইতোমধ্যে অন্তত ১০ কিলোমিটার এলাকা মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে এবং হাতিয়ার ভূমিহীন বাজার এলাকায় শতশত একর আবাদি জমি ও বহু বাড়িঘর নদীতে তলিয়ে গেছে। বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে ভূমিহীন বাজারও ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে রয়েছে এবং হাজার হাজার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সমাবেশ থেকে বক্তারা মেঘনার তীর রক্ষায় দ্রুত ব্লক নির্মাণসহ স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পানিসম্পদ মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নদীভাঙনে বাড়িঘর, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হওয়া মানুষগুলো যখন একজন মন্ত্রীর উপস্থিতিকে শেষ সুযোগ মনে করে রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ তোলেন, তখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, বছরের পর বছর ধরে ১০ কিলোমিটার ভূমি নদীতে গেল অথচ রাষ্ট্র কোথায় ছিল।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা