Bisswa Bangla

পর্যায়ক্রমে মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাংলা ডেস্ক
৮ মে ২০২৬, ১১:২০ পিএম
পর্যায়ক্রমে মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারব না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফেরত আনতে পেরেছি বলে সরকার ও জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।”

 

তিনি আরও বলেন, “সে অবস্থায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে নির্ধারণ করা হবে।”

 

চলমান আইনশৃঙ্খলা অভিযান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত অভিযানে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

 

তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।”

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোথাও কোথাও যৌথভাবে অভিযান পরিচালিত হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে। এসব অভিযানে দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা