Bisswa Bangla

সুবর্ণচরে গাঁজাসহ বিধান চন্দ্র দে আটক, ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
সুবর্ণচরে গাঁজাসহ বিধান চন্দ্র দে আটক, ১৫ দিনের কারাদণ্ড
ডান পাশের জন বিধান চন্দ্র দে ও বাম পাশের জন অর্জুন চন্দ্র নাথ।

নোয়াখালীর সুবর্ণচরে গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিধান চন্দ্র দে ও অর্জুন চন্দ্র নাথ। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূইয়ারহাট বাজারে গাঁজাসহ দুজনকে আটক করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে খবর দেওয়া হয় প্রশাসনকে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনার সত্যতা মেলার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় আজ রাত সাড়ে ৮টার দিকে দুজনকেই দণ্ড দেওয়া হয়।

বাজারকেন্দ্রিক মাদকের এই দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ ঝেড়েছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, দিনের পর দিন চোখের সামনে মাদক বেচাকেনা চললেও কার্যকর ব্যবস্থা মিলছিল না।

প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে; কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত