Bisswa Bangla

এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৯:০৫ পিএম
এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক থেকে ওটিটি সবখানেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এবার অভিনয় নয়, ফুটবল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ ও অনুভূতি প্রকাশ করে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল হলেও বর্তমান সময়ে সেই সমর্থন প্রকাশ করতে গিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি। শৈশব থেকেই পরিবারের প্রভাবে ব্রাজিলকে সমর্থন করে আসছেন বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। বলতে পারেন, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন, তাই আমিও করি।’


তবে বর্তমান সময়ে এসে নিজের সমর্থন নিয়ে কিছুটা দ্বিধার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।’

হিমির এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ফুটবলপ্রেমীদের অনেকেই বিষয়টি হালকাভাবে নিয়েছেন, আবার কেউ কেউ তার মন্তব্যকে নিয়ে মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া