Bisswa Bangla

জমি বিক্রি করে মেয়েকে বাঁচানোর লড়াইয়ে সাবেক ফুটবলার কায়সার হামিদ

বিশ্ববাংলা ডেস্ক
৯ মে ২০২৬, ১০:৪৯ পিএম
জমি বিক্রি করে মেয়েকে বাঁচানোর লড়াইয়ে সাবেক ফুটবলার কায়সার হামিদ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে থাকা মেয়েকে বাঁচাতে দেশবাসী ও সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারত অথবা সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইছে পরিবার, তবে বিশাল ব্যয়ভার মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই বাবা।

গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি কারিনার শরীরে প্রথমে ফ্যাটি লিভার ও ইনফেকশন ধরা পড়ে। এরপর দ্রুত অবস্থার অবনতি হতে থাকে এবং তিনি হেপাটাইটিস এ-তেও আক্রান্ত হন। সর্বশেষ শুক্রবার (৮ মে) রাতে লিভার ফেইলিউর ঘটলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন।

কায়সার হামিদ জানান, এর আগে তার আরেক ভাই ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এবং দুই বছরের দীর্ঘ চিকিৎসায় পরিবারের বড় একটি অংশ খরচ হয়ে গেছে। তিনি বলেন, "জমি বিক্রি করে টাকার সংস্থান করার চেষ্টা করছি, তবে এতে সময় লাগবে। সরকারসহ সমাজের সামর্থ্যবান সকলের কাছে আমি সাহায্য চাইছি।"

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হলেও কারিনা একজন মেধাবী চিত্রনাট্যকার ও অভিনেত্রীও। জনপ্রিয় সিরিজ 'ইন্টার্নশিপ' এবং '৩৬-২৪-৩৬'-এ তার কাজ দর্শকমহলে প্রশংসা পেয়েছে। পরিবার ও স্বজনদের একমাত্র প্রত্যাশা, সময়মতো সহায়তা পেলে আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন প্রাণবন্ত এই তরুণী।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া