Bisswa Bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করে পুনর্নেগোশিয়েশনের পথে হাঁটবে সরকার

বিশ্ববাংলা ডেস্ক
১২ মে ২০২৬, ১০:৩২ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করে পুনর্নেগোশিয়েশনের পথে হাঁটবে সরকার

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের পথে যাবে সরকার বলে মঙ্গলবার (১২ মে) স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, চুক্তিতে ৬০ দিনের নোটিশে বাতিলের সুযোগ থাকলেও সেই পথে না গিয়ে দুই দেশের আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তনের যে বিধান রয়েছে সেটিকেই কাজে লাগাতে চায় সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গেও এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।


চুক্তি বাতিল কেন নয়, সেই ব্যাখ্যায় উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, একতরফাভাবে চুক্তি বাতিল করলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে ধাক্কা লাগবে এবং রেসিপ্রোকাল ট্যারিফ সংকট আবার মাথাচাড়া দেওয়ার যে ঝুঁকি তৈরি হবে, তার চেয়ে পুনর্নেগোশিয়েশন অনেক বেশি বুদ্ধিমানের পথ। তিনি স্বীকার করেন, চুক্তির কিছু অংশ রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে এবং সেই অংশগুলোকে চিহ্নিত করে আলোচনার টেবিলে যাওয়াই সরকারের প্রাথমিক লক্ষ্য। চুক্তির ধরন নিয়েও তিনি সতর্ক করে দেন যে, কিছু চুক্তির আইনগত বাধ্যবাধকতা এতটাই কঠোর যে সেখান থেকে বেরিয়ে যাওয়া থাকার চেয়েও বেশি ক্ষতিকর প্রমাণিত হতে পারে।


চুক্তির গোপনীয়তার প্রশ্নে উপদেষ্টা জানান, কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্ত থাকে এবং সংসদে উপস্থাপনের সাংবিধানিক বিধানও রয়েছে। তবে তিনি স্পষ্ট করেন যে, জনগণের জন্য ক্ষতিকর সব চুক্তি ও সমঝোতা স্মারক মূল্যায়ন করা হবে এবং যেগুলো থেকে বেরিয়ে আসা তুলনামূলক সহজ সেগুলোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, সরকার যে পুনর্নেগোশিয়েশনের কথা বলছে সেই আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র আদৌ রাজি হবে কিনা এবং রাজি হলেও বাংলাদেশ আসলে কতটা শর্ত পরিবর্তন করাতে পারবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা