Bisswa Bangla

নবীনগরের মাটি থেকে প্রিন্স সুলতান ইউনিভার্সিটি — মুনতাসির তাউসের অদম্য প্রবাসজীবন

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
নবীনগরের মাটি থেকে প্রিন্স সুলতান ইউনিভার্সিটি — মুনতাসির তাউসের অদম্য প্রবাসজীবন
মুনতাসির তাউস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক নিভৃত গ্রাম। ২০০৪ সালের ২৯শে মার্চ, সেই গ্রামেই ভূমিষ্ঠ হয় এক শিশু। যার চোখে তখন থেকেই বুনন হচ্ছিল এক বিশাল স্বপ্নের বীজ। "আমি একদিন ব্যবসায়ী হবো।" 

আজ, দুই দশকেরও কম সময় পরে-সেই স্বপ্ন তাকে নিয়ে গেছে গ্রামের ধুলোমাখা পথ থেকে সৌদি আরবের ঝকঝকে রাজধানী রিয়াদ পর্যন্ত। মাঝের এই যাত্রাপথটা মোটেও সহজ ছিল না বরং ছিল সংগ্রাম, অভিযোজন আর অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত দলিল।

এক মানুষ, বহু পরিচয়

Globeany নামটা শুনলেই বোঝা যায় এর ব্যাপ্তি। এক ওয়েবসাইটেই মিলছে- দরকারি সব টুলস আর তথ্য, যা তিনি নিজ হাতে গড়ে তুলেছেন। অন্যদিকে গেমিং দুনিয়ায় তার পরিচিতি Soccer Gamedy নামে। ফুটবল গেমপ্লে নিয়ে তার তৈরি কনটেন্ট পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। বিভিন্ন দেশের দর্শক স্ক্রিনের ওপারে বসে জানাচ্ছেন প্রশংসাসূচক মন্তব্য। এ যেন প্রমাণ করে, সীমান্তের বেড়া ভেঙে দিতে পারে ভালো কনটেন্ট। আর অতীতের পাতায় লেখা আছে Plus24 Bangla নামের আরেকটি অধ্যায় — যেখানে একসময় নিয়মিত ভিডিও বানাতেন তিনি। জীবনের ব্যস্ততা এখন সেই চ্যানেলে খানিকটা নীরবতা এনে দিলেও, স্মৃতিগুলো রয়ে গেছে অমলিন।

প্রবাসের কঠিন বাস্তবতা, তবু থেমে নেই স্বপ্ন

২০২৪ সালের ডিসেম্বর — জীবনের মোড় ঘোরানো একটা মাস। দেশ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। বর্তমানে রিয়াদের অভিজাত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিন্স সুলতান ইউনিভার্সিটি-র ক্যান্টিনে ক্যাশিয়ার হিসেবে দিন কাটে তার। হয়তো কাজটা চোখে বড় কিছু নয়, কিন্তু প্রতিটি বিলের হিসেব মেলানোর মতোই তিনি নিরলসভাবে মিলিয়ে যাচ্ছেন নিজের স্বপ্নের হিসেবও। প্রতিদিনের এই পরিশ্রম আসলে একটা সেতু — যে সেতু তাকে নিয়ে যাবে তার আসল লক্ষ্যে।

গন্তব্য এখনো বাকি

শৈশবের সেই স্বপ্ন, ব্যবসায়ী হওয়া। আজও তার হৃদয়ে জ্বলজ্বল করছে। নিজের ভাষায়, "ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু হবে আমার ব্যবসায়িক জার্নি।" প্রবাসের এই কষ্টার্জিত প্রতিটি রিয়াল, প্রতিটি ঘাম-সবকিছুই যেন জমা হচ্ছে একটি লক্ষ্যের পুঁজি হিসেবে। গ্রাম থেকে গালফ, কনটেন্ট ক্রিয়েশন থেকে ক্যাশ কাউন্টার। প্রতিটি ধাপই যেন একটি বৃহত্তর গল্পের অধ্যায়, যার শেষ পাতা এখনো লেখা বাকি। এই তরুণের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় — স্বপ্ন যত দূরেই থাকুক, ধৈর্য আর পরিশ্রম থাকলে একদিন তা হাতের মুঠোয় ধরা দেয়।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি