Bisswa Bangla

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক এসপি ইমন

বিশ্ববাংলা ডেস্ক
১১ মে ২০২৬, ০৯:৪২ পিএম
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক এসপি ইমন

‎কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সোমবার (১১ মে) বিকাল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যিনি জানান আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে ছেড়ে দেওয়া হয়।

এসপি ইমনকে গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ রাতে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরদিন ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি সেদিন আদালতে উপস্থাপন না হওয়ায় বিচারক তাকে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।

মামলার পেছনের ঘটনা আরও মর্মান্তিক। ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে আন্দোলন চলাকালে হামলাকারীদের গুলিতে প্রাণ হারান ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায়ই গ্রেফতার হয়েছিলেন তানভীর সালেহীন ইমন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারঅপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার