Bisswa Bangla

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

জুলাই আন্দোলন, মধ্যবিত্ত সমাজ এবং রাষ্ট্রকাঠামো নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, জুলাইপন্থীরা মধ্যবিত্তের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রশ্ন যথাযথভাবে মোকাবিলা করতে পারেননি, যার ফলে ধীরে ধীরে তাদের সামাজিক মিত্রতার পরিধি সংকুচিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম।

পোস্টে তিনি লিখেছেন, ‘মধ্যবিত্ত প্রশ্ন (কালচার ও পলিটিকাল ইকনমি) জুলাই-পন্থীরা মোকাবেলা করতে পারেন নাই। বিপ্লব/রূপান্তরের ‘‘স্তর’’ না বুঝে মুরব্বিদের উসকানিতে পড়ে তারা ঢাকা শহর-মফস্বলকে ধীরে ধীরে নিজেদের জন্য মিত্রহীন করেছেন। সেইসব মুরব্বিরা ভালো আছেন।’ ‘মধ্যবিত্তের অংশগ্রহণ ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘‘শাপলা’’ হত,’ বলেও মনে করেন তিনি।

‘বাঙালি জাতীয়তাবাদই এখন পর্যন্ত মধ্যবিত্ত প্রশ্ন মোকাবেলা করতে সক্ষম হয়েছে’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ব্যর্থ হয়েছে। ১৬ বছরের ফ্যাসিবাদ প্রমাণ।’ 

শেষে ‘জুলাইপন্থীদের’ উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে ম্যাক্সিমাম মিত্রতা তৈরি করে জুলাইয়ের রাষ্ট্রকল্পকে প্রধান করে তোলার।’

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা