Bisswa Bangla

ত্রাণমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ০৭:৫৫ পিএম
ত্রাণমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোববার (১৭ মে) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। সাক্ষাতে মন্ত্রী জোরপূর্বক নিজভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য তুরস্কের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুসলিম উম্মাহর এই দুই দেশের ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাতে ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার একাধিক গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের সহযোগিতা প্রত্যাশা করেন। দুর্যোগের আগাম সংকেত প্রযুক্তি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। জবাবে রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের সঙ্গে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য তুরস্কের মতো প্রযুক্তিগতভাবে অগ্রসর একটি দেশের সহযোগিতা কতটা কার্যকর হয়ে উঠবে, তা নির্ভর করবে এই আলোচনা কতটা দ্রুত বাস্তব পদক্ষেপে রূপ নেয় তার ওপর।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা