Bisswa Bangla

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৬, ১১:০৬ পিএম
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

 
সারাদেশে আলোচনার ঝড় তোলা অ্যালবিনো মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'কে বুধবার (২৭ মে) রাতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম থেকে বিক্রি হওয়ার মাত্র দুই দিনের মাথায় কেরানীগঞ্জের ক্রেতাকে পুরো টাকা ফেরত দিয়ে মহিষটিকে ফিরিয়ে আনা হয় এবং সরাসরি চিড়িয়াখানায় পাঠানো হয়। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান নিজে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন মহিষটির থাকা ও খাওয়ার সব ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।


এই আচমকা সিদ্ধান্তের পেছনে কাজ করেছে একটাই কারণ, জননিরাপত্তা। 'ডোনাল্ড ট্রাম্প'কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল, তাতে যেকোনো এলাকায় এই মহিষটি গেলেই হাজার হাজার মানুষের ঢল নামার আশঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতি সামাল দিতে সরাসরি হস্তক্ষেপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপাতত মহিষটিকে আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।


অথচ মাত্র দুই দিন আগেও দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সোমবার (২৫ মে) বিকেলে জিনজিরার ক্রেতা সামির যখন মহিষটি নিতে আসেন, তখন নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়। রাজকীয় পোশাক পরিয়ে, রঙিন স্মোক উড়িয়ে, লাল গালিচায় হাঁটিয়ে 'ডোনাল্ড ট্রাম্পকে' বিদায় দেওয়া হয়েছিল। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার পরিবার আবেগে কেঁদেছিলেন, ক্রেতাপক্ষ উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন সামির। 

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতান্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারঅপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়ফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনাচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার