Bisswa Bangla

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের দীর্ঘ পরিকল্পনার অংশ, গোমর ফাঁস করলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী

বিশ্ববাংলা ডেস্ক
১১ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের দীর্ঘ পরিকল্পনার অংশ, গোমর ফাঁস করলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ কোনো আকস্মিক সংঘাত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যকে নতুনভাবে ঢেলে সাজানোর দীর্ঘমেয়াদি ইসরায়েলি পরিকল্পনার চূড়ান্ত পরিণতি — এমন বিস্ফোরক দাবি করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি। সোমবার (১১ মে) আলজাজিরার অনুষ্ঠান 'আল মুকাবালায়' দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শেখ হামাদ সরাসরি অভিযোগ করেন যে ১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমল থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুদ্ধে টেনে আনার চেষ্টা করে আসছেন।

শেখ হামাদের বর্ণনায় উঠে আসে কীভাবে ওয়াশিংটনকে এই যুদ্ধে রাজি করানো হয়েছে। আগের মার্কিন প্রশাসনগুলো পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত নেতানিয়াহু একটি 'ভ্রম' তৈরি করে সফল হন। যুক্তরাষ্ট্রকে বোঝানো হয় যে যুদ্ধটি হবে অত্যন্ত দ্রুত ও সংক্ষিপ্ত এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ইরানি সরকারের পতন ঘটবে। কিন্তু বাস্তবে সেই হিসাব মেলেনি। বরং হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া সংকটকে তিনি এই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক পরিণতি হিসেবে চিহ্নিত করেছেন, যা গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।

সবচেয়ে উদ্বেগজনক যে প্রশ্নটি শেখ হামাদ সামনে এনেছেন তা হলো নেতানিয়াহুর 'গ্রেটার ইসরায়েল' পরিকল্পনা। তিনি বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় সুবিধাভোগী নেতানিয়াহু নিজেই, যিনি বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিবেশী আরব ভূখণ্ড পর্যন্ত ইসরায়েলের সীমানা সম্প্রসারণের স্বপ্ন বাস্তবে রূপ দিতে চাইছেন।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট আলোচনায়‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতাফ্ল্যাটে মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুলন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’জাতিসংঘে 'আমাদের' বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতাসন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা