Bisswa Bangla

পুলিশের প্রতি জনআস্থা ফেরানো এখন সরকারের শীর্ষ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববাংলা ডেস্ক
৯ মে ২০২৬, ১০:৫৩ পিএম
পুলিশের প্রতি জনআস্থা ফেরানো এখন সরকারের শীর্ষ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সব কর্মকর্তা-সদস্যদের উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান। একই সঙ্গে মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেড় দশকেরও বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র দেখতে চায়, যেখানে জান-মালের নিরাপত্তা নিশ্চিত থাকবে। এই প্রত্যাশিত পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


তারেক রহমান বলেন, পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে দায়িত্ব পালনের পথ অনেকটাই সহজ হয়ে যায়। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, উপযুক্ত পরিবেশ পেলে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে বলেও উল্লেখ করেন তিনি।


প্রধানমন্ত্রী আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন এখন অপরিহার্য। পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছে। প্রতি বছরের পুলিশ সপ্তাহ যেন জনগণের বিশ্বস্ত হয়ে ওঠার অঙ্গীকার পূরণের সুযোগ হয়ে ওঠে, এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’ : মমতা'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা১৭ কোটি টাকার প্রতারণা ও আত্মসাৎ মামলা: ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে কারাগারেচেন্নাইয়ে লিভার ফেইলিউরে মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারস্বাধীনতার ৫০ বছরে বহু প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ড. শফিকুর রহমানযুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া‘স্টেমসেল থেরাপির’ নামে ৫ লাখ টাকার একেকটি ইনজেকশন! ভূঁয়া ডাক্তার মুজিবুলের বিরুদ্ধে শতকোটি টাকার প্রতারণার অভিযোগইরানের ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুঁশিয়ারি